Wednesday 11 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

স্টাফ করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২৫ ১০:০৬ | আপডেট: ৯ অক্টোবর ২০২৫ ১৩:৩১

ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানী ঢাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য প্রকাশিত আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, এ সময়ে দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রায় কোনো পরিবর্তন হবে না।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯৭ শতাংশ। রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে—আজ সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনে মৌসুমি বায়ুর প্রভাব কমে আসবে এবং ধীরে ধীরে রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর