Sunday 15 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চোরাই মোটরসাইকেলসহ যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৫ ২২:০৬ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ০০:১৫

চুরি যাওয়া মোটরসাইকেলসহ রাশেদ হোসেন রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

বগুড়া: বগুড়ার আদমদীঘিতে এক ব্যবসায়ীর বাড়ির সামনে থেকে চুরি যাওয়া মোটরসাইকেলসহ রাশেদ হোসেন রুবেল (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১২ অক্টোবর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার (১১ অক্টোবর) রাতে দুপচাঁচিয়ার আলতাফনগর বাজার থেকে রুবেলকে গ্রেফতার করা হয়। ওই যুবক জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আবাদপুর গ্রামের আশরাফ আলীর ছেলে।

জানা যায়, উপজেলার কুন্দগ্রাম ইউপির মটপুকুরিয়া বাজার এলাকায় বাড়ির সামনে থেকে পার্টস ব্যাবসায়ী ফরিদুল ইসলামের একটি মোটরসাইকেল চুরি হয়। এরপর গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়া উপজেলার আলতাফনগর বাজার থেকে  রুবেলকে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, ওই যুবকের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও মাদকসহ ১২টি মামলা রয়েছে। রোববার দুপুরে তাকে আদালতের মাদ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর