Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির সংলাপ ২০ অক্টোবর

‎স্টাফ করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৫ ১৫:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎ঢাকা: ‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সশস্ত্র বাহিনীসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে আগামী ২০ অক্টোবর (সোমবার) সংলাপ করবে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ইসির চলমান সংলাপে বিগত কয়েকদিনে বিভিন্ন অংশীজনদের সঙ্গে আলোচনা হচ্ছে সে ধারাবাহিকতায় আগামী ২০ অক্টোবর সেনা, নৌ, বিমান বাহিনীসহ অন্যান্য বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের আলোচনা হবে। নির্বাচনের প্রস্তুতি জোরেশোরে চলছে বলেও জানান তিনি।

এ সময় তিনি আরও বলেন, নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম কেনাকাটা প্রায় শেষ হয়েছে। পাশাপাশি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্যান্য প্রস্তুতিও নেওয়া হচ্ছে। এছাড়া বর্তমানে ১১টি দেশে প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম চালু আছে। আরও আটটি দেশে এই কার্যক্রম শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

এ ছাড়া স্থানীয় পর্যবেক্ষকদের নিবন্ধনের বিষয়ে আরও বেশি যাচাই-বাছাই করা হচ্ছে। নিবন্ধন দেওয়ার আগে স্থানীয় পর্যবেক্ষকদের সম্পর্কে আরও যাচাই-বাছাই করা হচ্ছে এবং পত্রিকার নিউজও আমলে নেওয়া হচ্ছে বলেও জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বিজ্ঞাপন

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫১

আরো

সম্পর্কিত খবর