Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শাহজালালের সব ফ্লাইট চট্টগ্রাম ও সিলেটে অবতরণের নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২৫ ১৭:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকামুখী সব ফ্লাইটকে চট্টগ্রাম আন্তজার্তিক শাহ আমানত ও সিলেটের ওসমানী বিমানবন্দরে অবতরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।

এরইমধ্যে বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন লাগার সৌদি আরবের রিয়াদ থেকে আসা ঢাকাগামী একটি ফ্লাইট সিলেটে অবতরণ করেছে।

এর আগে, দুপুর আড়াইটার দিকে শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট কাজ করছে।

এদিকে আগুনের ঘটনার পর যে কারণে বিমান ওঠানামা সাময়িক স্থগিত ঘোষণা করেছে বিমান বন্দর কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন
সারাবংলা/ইআ