Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিমানবন্দরে আগুন / আমদানি করা সব পণ্য পুড়ে গেছে: বিমান উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২৫ ১৫:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দীন বলেছেন, ‘কার্গো ভিলেজে আমদানি করা যত পণ্য ছিল সব আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কত সেটা নির্দিষ্ট করার চেষ্টা করছি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে।’

রোববার (১৯ অক্টোবর) দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পুড়ে যাওয়া কার্গো ভিলেজ কমপ্লেক্স পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

কার্গো ভিলেজ পুড়ে যাওয়া নিয়ে নানান অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘যত ধরনের অভিযোগ আছে, প্রত্যেকটা অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান চলছে। এখানে কারো কোনও ব্যত্যয় আছে কিনা সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। আমাদের একটি কমিটি গঠন করা হয়েছে। তারা আগুনের পূর্ববর্তী এবং বর্তমান অবস্থান পুরো ঘটনা অনুসন্ধান করবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সব তদন্ত সংস্থার সবাইকে একত্র করে এ রহস্য উদঘাটন করা হবে। আমরা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে কাজ করে যাচ্ছি।

ফ্লাইটের সব ধরনের চার্জ মওকুফ করার বিষয়টি নিশ্চিত করে উপদেষ্টা বলেন, ‘গতকালকে ২১টির মত ফ্লাইট ক্যানসেল হয়েছে। এসব ফ্লাইটের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আগামী তিন দিন অতিরিক্ত ফ্লাইটের সব ধরনের চার্জ মওকুফ করেছে সরকার।’

২৪ ঘণ্টায় পণ্য খালাসের বিষয়ে তিনি বলেন, ‘এখন যেসব পণ্য আসছে, কার্গো থেকে এসব পণ্য সরবরাহে যাতে কোনও জটিলতা সৃষ্টি না হয় সেজন্য আগামী সাতদিন ২৪ ঘণ্টা করে কাজ করবো। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ইন্সুরেন্স কভারেজ কী আছে এবং আমাদের বিমানবন্দরের ইন্সুরেন্স কাভারেজ কী আছে সবকিছু আমলে নিয়ে আমরা সিদ্ধান্ত নেওয়া হবে।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

আমলে অলসতা দূর করার উপায়
২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৭:০৯

আরো

সম্পর্কিত খবর