Tuesday 03 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বালিয়াকান্দিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২৫ ১৬:২১ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ১৮:০৯

পানিতে ডুবে শিশুর মৃত্যু। প্রতীকী ছবি

রাজবাড়ী: জেলার বালিয়াকান্দিতে পানিতে ডুবে তাহমিদ শেখ নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের হাসান শেখের ছেলে।

রোববার (১৯ অক্টোবর) সকাল পৌনে ১০টার সময় বালিয়াকান্দি উপজেলার ঘোড়ামারা গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শিশু তাহমিদ শেখ সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে খেলা করতে করতে পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পর তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

বালিয়াকান্দি হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. জুয়েল রানা বলেন, ‘শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।’

বিজ্ঞাপন
সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর