Thursday 05 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় অগ্নিকাণ্ডে কৃষকের ৩ গরুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৫ ১৬:১৮

গোয়ালঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তিনটি গরু।

বগুড়া: জেলার ধুনট উপজেলায় এক কৃষকের গোয়ালঘরে অগ্নিকাণ্ডে তিনটি গরুর মৃত্যু হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) ভোর রাতে উপজেলার নিমগাছী ইউনিয়নের কোদলাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষক চাঁন মিয়া আকন্দ জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে গোয়ালঘরে গরু রেখে কয়েল জ্বালিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন তিনি। বুধবার ভোর রাতে প্রতিবেশিদের চিৎকারে ঘুম ভেঙ্গে যায়। পরে দেখেন তার গোয়াল ঘরে আগুন লেগেছে।

স্থানীয়দের সহায়তায় আগুন নিভিয়ে ফেললেও তার দুটি গাভী ও একটি বাছুরের মৃত্যু হয়। এতে তার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

ধুনট থানার এএসআই সেলিম শেখ জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোয়ালঘরের কয়েল থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর