Wednesday 18 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে বাস খাদে পড়ে মা-মেয়ে নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৫ ১০:২৭ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ১৩:৫৯

ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা।

সুনামগঞ্জ: জেলার পর্যটনস্পট টাংগুয়ার হাওরে ঘুরতে এসে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় বাসে থাকা অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার সংলগ্ন ইনাতনগর গ্রামের পাশে (শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামের সামনে) এই দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ঢাকার বাসিন্দা আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)। মামুন চাঁদপুর জেলার দোয়ালিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জের টাংগুয়ার হাওরে ঘুরার উদ্দেশ্যে ঢাকা থেকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন লিমিটেডের ১১ উচ্চপদস্ত কর্মকর্তা স্বপরিবারে দূরপাল্লার বাস সেঁজুতি ট্রাভেলস যোগে সেখানে আসেন। বাসটি ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খাদে উলটে পড়া বাসচাপায় ঘটনাস্থলেই মনজুরা আক্তার ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা নিহত হন।

বিজ্ঞাপন

এই ঘটনায় বাসে থাকা আহতদের স্থানীয়রা উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে প্রাথমিক চিকিৎসা নেন তারা।

খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করে। একই সময়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিগঞ্জ থানা পুলিশ ও জয়কলস হাইওয়ে থানা পুলিশের একটি দল।

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাস খাদে পড়া অবস্থায় পেয়েছি। বাসের নিচে চাপা পড়া নিহতদের ফায়ার সার্ভিস টিম উদ্ধার করেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর