Thursday 12 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসকন নিষিদ্ধের দাবিতে গোবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ

গোবিপ্রবি প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২৫ ১৮:৪৮ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ২০:৫৮

গোবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। ছবি: সারাবাংলা

গোবিপ্রবি: গাজীপুরের টঙ্গীতে মসজিদের ইমাম ইসকনের বিরুদ্ধে বক্তব্য দিয়ে অপরহণ ও নির্যাতনের শিকার হওয়ায় সংগঠনটি নিষিদ্ধের দাবি জানিয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (২৪ অক্টোবর) জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের নিউমার্কেট ঘুরে গোলচত্বরে এসে শেষ হয়। এ সময় তারা ‘নারায়ে তাকবরী, আল্লাহু আকবার’, একটা একটা ইসকন ধর, ধইরা ধইরা জেলে ভর‘, ‘ইস্কনের আস্তানা,এই ক্যাম্পাসে হবে না’সহ নানা স্লোগান দেন।

মিছিল শেষে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রায়হান বলেন, ‘বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। গাজীপুরের টঙ্গীর এক মসজিদের ইমামকে অ্যাম্বুলেন্সে করে পঞ্চগড় পর্যন্ত নিয়ে যাওয়ার ঘটনায় প্রশাসন সেখানে কী করছিল এবং নিরাপত্তা বিধান কোথায় ছিল—এগুলোর প্রতিটি দিক ব্যাখ্যা দাবি করে। তাছাড়া, অ্যাডভোকেট সাইফুল ইসলামের ওপর যে বর্বর হামলা ও হত্যাকাণ্ড ঘটেছে তা আমরা ভুলিনি; কিভাবে সেই সন্ত্রাসী আচরণ চলতে দিলো, সে সম্পর্কে স্পষ্ট জবাব প্রয়োজন। প্রশাসন যদি চীন্ময়ী ঘটনার মতো অব্যবস্থাপনায় শিথিলতা প্রদর্শন করে, তাহলে জনগণের মধ্যে গভীর অসম্পূর্ণতা ও অসন্তোষ বাড়বে। আমরা শান্তি ও নিরাপত্তা চাই—তাই দায়িত্বশীল কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নিয়ে অপরাধীদের বিরুদ্ধে যথাযথ বিচার নিশ্চিত করার আহ্বান জানাই। যদি নিরুৎসাহ বা সমাধান না দেওয়া হয়, তাহলে জনগণের মধ্যে আরও শক্ত গণপ্রতিবাদ দেখা দিতে পারে।’ এসময় বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

কক্সবাজার-২ আসনে বিএনপির ফরিদের জয়
১২ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৫৫

বাগেরহাট-৩ আসনে বিএনপির ফরিদুল জয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৪৩

আরো

সম্পর্কিত খবর