Thursday 12 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকাসহ বিভাগীয় শহরে জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ আজ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৫ ০৯:৫৫ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ১৩:৪৩

বিক্ষোভের ঘোষণা দেওয়া ৮ দল। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে আজ শনিবার (২৫ অক্টোবর) ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহর ও মহানগরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে জামায়াতে ইসলামীসহ আটটি সমমনা রাজনৈতিক দল।

অংশগ্রহণকারী দলগুলো হলো- বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।

গত ১৯ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন জোটের শীর্ষ নেতারা। তারা জানান, দাবিগুলো মানা না হলে আগামী মাস থেকে সারাদেশে আরও বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা হবে।

বিজ্ঞাপন

বিক্ষোভ সফল করতে সাধারণ জনগণ ও দলের নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া বিবৃতিতে বলা হয়, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলনে সকলের অংশগ্রহণ অপরিহার্য।

এর আগে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত ২০ অক্টোবর রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে দলগুলো। আজ শনিবার দেশের সব বিভাগীয় শহরে একই ধরনের সমাবেশ অনুষ্ঠিত হবে, আর আগামী ২৭ অক্টোবর জেলা শহরগুলোতে বিক্ষোভ সমাবেশ করবে জামায়াতসহ তাদের সমমনা রাজনৈতিক দলগুলো।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান দলের সহকারি সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, শনিবার সকল মহানগরী ও বিভাগীয় সদরে পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে আন্দোলনরত ৮টি রাজনৈতিক দলের পক্ষ থেকে গত ১৯ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্দোলনের ৫ দফা গণদাবি জাতির সামনে উপস্থাপন করা হয় এবং ৩ দিনের চতুর্থ পর্বের কর্মসূচি ঘোষণা করা হয়।

দাবিগুলো হলো:

  • জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ জারি ও উক্ত আদেশের উপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করা।
  • আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে/উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চালু করা।
  • অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
  • ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
  • স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

কক্সবাজার-২ আসনে বিএনপির ফরিদের জয়
১২ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৫৫

বাগেরহাট-৩ আসনে বিএনপির ফরিদুল জয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৪৩

আরো

সম্পর্কিত খবর