Wednesday 04 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুবর্ণচরে জাল টাকাসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৫ ১১:৪৮

আটক নুর আলম।

নোয়াখালী: জেলার সুবর্ণচরে ২৪ হাজার টাকার জাল নোটসহ নুর আলম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে উপজেলার চরজব্বার ইউনিয়নের আবদুল্লাহ মিয়ারহাট বাজার থেকে তাকে আটক করা হয়।

শুক্রবার (৩১অক্টোবর)সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আটক নুর আলম জেলার সদর উপজেলার চর মটুয়া ইউনিয়নের পূর্ব চরমটুয়া গ্রামের ইব্রাহিম ড্রাইভারের ছেলে।

চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে স্থানীয় আবদুল্লাহ মিয়ারহাট বাজারে মুদি দোকানে সুজি কিনতে গিয়ে দোকানদারকে এক হাজার টাকার একটি নোট দিয়ে অবশিষ্ট টাকা নিয়ে বের হয়ে দ্রুত চলে যায় নুর। নোট দেখে দোকানদারের সন্দেহ হলে পাশের দোকানদারকে জানায়। পরে রাস্তা থেকে অন্য দোকানদারের সহযোগিতায় তাকে আটক করে চরজব্বার থানা পুলিশ খবর দেয়। পুলিশ এসে তাকে তল্লাশি করে মানিব্যাগ থেকে ২৪ হাজার টাকার জাল নোট উদ্ধার করে।

বিজ্ঞাপন

শাহীন মিয়া আরও জানান, নুর আলমের বিরুদ্ধে চরজব্বার থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত!
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩৫

আরো

সম্পর্কিত খবর