Sunday 15 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় ৪টি আসনের বিএনপি প্রার্থীদের নাম ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৫ ১১:৫৭

পাবনায় চারটি আসনে মনোনীত বিএনপির প্রার্থীরা। ছবি: সারাবাংলা

পাবনা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনায় চারটি আসনে বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। তবে, পাবনা জেলায় পাঁচটি আসন থাকলেও পাবনা-১ আসনের কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

ঘোষণাকৃত প্রার্থীদের মধ্যে পাবনা-২ আসনে এ.কে.এম সেলিম রেজা হাবিব, পাবনা-৩ আসনে মো.হাসান জাফির তুহিন, পাবনা-৪ আসনে হাবিবুর রহমান হাবিব ও পাবনা-৫ আসনে এড্যা. শামসুর রহমান শিমুল বিশ্বাসকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় তিনি ২৩৭টি সংসদীয় আসনে দলের প্রার্থীদের নাম প্রকাশ করেন। ঘোষণার আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠকে মনোনয়ন তালিকা চূড়ান্ত করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

এবার নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৬

আরো

সম্পর্কিত খবর