Saturday 24 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিক্ষোভ সমাবেশ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সারাদেশে নির্বাচন পরবর্তী সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, ভাঙচুরের ঘটনাসহ রাষ্ট্রের সার্বিক পরিস্থিতিতে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত বৈঠকে সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ১১ দলীয় জোট ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাস্তবায়নে নেতাকর্মীদের সার্বিক প্রস্তুতি ও দায়িত্ব বণ্টনসহ বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

দলের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি পটুয়াখালী-২ আসনের নবনির্বাচিত এমপি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় সভায় মহানগরীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা বক্তব্য দেন।

বিজ্ঞাপন

সভায় উপস্থিত ছিলেন দক্ষিণের সহকারী সেক্রেটারি ঢাকা-৫ আসনের নবনির্বাচিত এমপি মোহাম্মদ কামাল হোসেন, মহানগরীর কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৪ আসনের নবনির্বাচিত এমপি সৈয়দ জয়নুল আবেদীন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসীম উদ্দীন সরকার, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ড. আব্দুল মান্নান ও মুহাম্মদ শামছুর রহমান, মহানগরীর কর্মপরিষদ সদস্য যথাক্রমে ইঞ্জিনিয়ার শেখ আল আমিন, অ্যাডভোকেট এস.এম কামাল উদ্দিন, আব্দুস সালাম, শেখ শরীফ উদ্দিন আহমদ, কামরুল আহসান হাসান, সৈয়দ সিরাজুল হক, শাহীন আহমেদ খান, মাওলানা শরীফুল ইসলাম, মহানগরীর সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন, সহকারী অফিস সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ।

সারাবাংলা/এমএমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর