Sunday 29 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে মনোনয়ন দাবিতে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৫ ১৯:১৮ | আপডেট: ৪ নভেম্বর ২০২৫ ২১:৩১

সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে মনোনয়ন দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলীয় নেতাকর্মীরা।

টাঙ্গাইল: টাঙ্গাইলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে মনোনয়ন দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলীয় নেতাকর্মীরা।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল পৌর উদ্যান থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জানান, টাঙ্গাইল সদর আসনে সুলতান সালাউদ্দিন টুকুর বিকল্প কোনো প্রার্থী নেই। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে ছিলেন এবং টাঙ্গাইল সদরের মানুষের ভালোবাসা অর্জন করেছেন। তারা টুকুর পক্ষে মনোনয়ন চায়।

বিজ্ঞাপন

মিছিলে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান মালাসহ স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর