Tuesday 10 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধান উপদেষ্টা সম্পর্কে রাজনাথ সিং’র মন্তব্য কূটনৈতিক ভদ্রতা পরিপন্থী: ঢাকা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৫ ২০:৩৮ | আপডেট: ৯ নভেম্বর ২০২৫ ২৩:১৫

ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে করা ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর সাম্প্রতিক মন্তব্যকে ‘ভুল’ এবং ‘শালীনতা ও কূটনৈতিক ভদ্রতার প্রতি শ্রদ্ধাশীল নয়’ বলে অভিহিত করেছে বাংলাদেশ। একই সঙ্গে ঢাকা জোর দিয়ে বলেছে, বাংলাদেশ ভারতের সঙ্গে পারস্পরিকভাবে উপকারী সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

রোববার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম সিং-এর মন্তব্যের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, ‘আমরা মনে করি রাজনাথ সিংয়ের মন্তব্য সঠিক ও গঠনমূলক নয় এবং তা শিষ্টাচার ও কূটনৈতিক সৌজন্যের প্রতি সম্মানজনকও নয়।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, ভারতের নেটওয়ার্ক১৮ গ্রুপের প্রধান সম্পাদক রাহুল জোশির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে রাজনাথ সিং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে ‘নিজের কথাবার্তায় সতর্ক থাকার’ পরামর্শ দেন।

সাক্ষাৎকারে সিং বলেন, ‘আমরা বাংলাদেশের সঙ্গে কোনো টানাপোড়েন চাই না, তবে ইউনূসকে তার বক্তব্যে সতর্ক থাকতে হবে।’ শুক্রবার নেটওয়ার্ক১৮ গ্রুপের একটি গণমাধ্যম ফার্স্টপোস্ট এই সাক্ষাৎকারটি প্রকাশ করে।

এ প্রসঙ্গে মুখপাত্র মাহবুবুল আলম বলেন, ‘ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের সম্মানিত প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সম্পর্কে যে মন্তব্য করেছেন, তা আমাদের নজরে এসেছে।’

তিনি পুনর্ব্যক্ত করেন, বাংলাদেশ ভারতের সঙ্গে ‘সার্বভৌম সমতা, পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক শ্রদ্ধার’ ভিত্তিতে পারস্পরিকভাবে লাভজনক সম্পর্ক বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ।

আলম আরও বলেন, ‘বাংলাদেশ বিশ্বাস করে যে দৃষ্টিভঙ্গির পার্থক্যগুলো গঠনমূলক ও শ্রদ্ধাশীল সংলাপের মাধ্যমেই সবচেয়ে ভালোভাবে সমাধান করা সম্ভব।’

সাক্ষাৎকারে ভারতের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ভারত বাংলাদেশ সঙ্গে কোনো দ্বন্দ্ব চায় না।

বিজ্ঞাপন

পল্লবীতে ১০ তলা ভবনে আগুন
১১ ফেব্রুয়ারি ২০২৬ ০২:১৯

আরো

সম্পর্কিত খবর