Tuesday 10 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন বিলম্বের চেষ্টাকারীদের ভরাডুবি হবে: শামীম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৫ ২২:১২ | আপডেট: ১০ নভেম্বর ২০২৫ ০৯:৪৮

বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম

নোয়াখালী: বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেছেন, গণতন্ত্র ও নির্বাচনকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে, জনগণ তাদের রুখে দেবে। যারা নির্বাচনের প্রক্রিয়া বিলম্বিত বা বানচাল করার চেষ্টা করছে, তাদের ভরাডুবি অবশ্যম্ভাবী।

রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে দলীয় মনোনয়ন পাওয়ার পর হাতিয়ার চেয়ারম্যানঘাটে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম বলেন, “গণতন্ত্রকে নিয়ে ষড়যন্ত্র, নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র মানে তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র। যারা নির্বাচনের ভয় পাচ্ছে, তারাই ভোট বিলম্বিত করার অপচেষ্টা করছে। কিন্তু জনগণের ঐক্য ও সচেতনতা সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা স্পষ্ট করেছেন, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। সারাদেশের মানুষ ভোট দিতে প্রস্তুত, নির্বাচনের ট্রেনে সবাই উঠে গেছে।”

সভায় হরিণী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আখতারুজ্জামান দোলনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলা উদ্দিন, সাবেক সভাপতি এ কে এম ফজলুল হক খোকন, সহ-সভাপতি মাসউদুর রহমান বাবর, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি সাজ্জাদ, লুৎফুল্লাহিল মজিদ নিশানসহ স্থানীয় নেতারা।

বিজ্ঞাপন

কুষ্টিয়ায় যৌথবাহিনীর নির্বাচনি মহড়া
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪৮

আরো

সম্পর্কিত খবর