Thursday 12 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তিপণের দাবিতে সুন্দরবনে ফের জেলে অপহরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৫ ২৩:০৯ | আপডেট: ১০ নভেম্বর ২০২৫ ২৩:৩৭

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ।

বাগেরহাট: সুন্দরবনের লইট্টাখালী খাল থেকে মুক্তিপণের দাবিতে ফের এক জেলেকে অপহরণ করেছে বনদস্যু সুমন বাহিনী। অপহৃত জেলে হাফিজুল বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামের আফজাল হাওলাদারের ছেলে।

দুবলা ফিসারম্যান গ্রুপের চেয়ারম্যান মো. কামাল উদ্দিন আহমেদ জানান, দুবলার চরের মাঝেরকেল্লার জেলে হাফিজুলসহ ৮ জন জেলে সোমবার ভোর রাতে দুবলার চর সংলগ্ন লইট্টাখালী খালে ফিশিং ট্রলার নিয়ে মাছ ধরতে যায়। এ সময় বনদস্যু সুমন বাহিনীর সদস্যরা একটি ট্রলারে করে এসে জেলে হাফিজুলকে তাদের ট্রলারে উঠিয়ে নিয়ে যায়।

যাওয়ার সময় বনদস্যুরা হাফিজুলের ট্রলারের মাঝি শাহিনকে বনদস্যুদের সঙ্গে দুইদিনের মধ্যে যোগাযোগ করতে দুইটি মোবাইল ফোন নম্বর দিয়ে যায়। তিনি বলেন, জেলে হাফিজুলকে অপহরণের ঘটনায় সুন্দরবনের দুবলার চরে নতুন করে দস্যু আতংক ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

বনবিভাগের দুবলা জেলে পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মিল্টন রায় বলেন, বনদস্যুদের হাতে অপহৃত জেলে হাফিজুল দুবলা ফরেস্ট টহল ফাঁড়ি থেকে মাছ ধরার পাস নিয়ে সুন্দরবনের খালে গিয়ে বনদস্যুদের কবলে পড়েছে। বিষয়টি কোষ্ট গার্ডকে জানানো হয়েছে। তিনি আরো বলেন, শীঘ্রই বনদস্যু দমনে যৌথ অভিযান পরিচালনা করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর