Thursday 22 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নীলফামারীতে পদোন্নতি বঞ্চিত প্রভাষকদের কর্মবিরতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৫ ১৫:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারী: তিন দফা দাবি বাস্তবায়নে সারাদেশের ন্যায় নীলফামারীতেও কর্মবিরতি পালন করেছেন সরকারি কলেজের পদোন্নতি বঞ্চিত প্রভাষকরা।

রোববার (১৬ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে শুরু হয় এই কর্মসূচি। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের ব্যানারে নীলফামারী সরকারি কলেজে দাবি বাস্তবায়নে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের আহবায়ক ও আরবী বিভাগের প্রভাষক ড. মো. ফরহাদ উল ইসলাম এবং সদস্য সচিব উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক আবু বকর সিদ্দিক ও সাংগঠনিক সম্পাদক ইসলাম শিক্ষা বিভাগের মোনাব্বেরুল হাসান বক্তব্য দেন মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে।

বিজ্ঞাপন

কর্মসূচি থেকে দ্রুত মামলা নিষ্পত্তি, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ২০০০ বিধির কলেজ সমুহের জাতীয়করণের তারিখ হতে ক্যাডারভুক্তির নিয়মিতকরণের অবৈধ প্রজ্ঞাপন বাতিল ও দ্রুত প্রভাষকের পদোন্নতির সরকারী প্রজ্ঞাপন জারির দাবি জানানো হয়।

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের সদস্য সচিব ও উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক আবু বকর সিদ্দিক বলেন, ‘৩২-২৭তম ব্যাচ পর্যন্ত যোগ্য প্রভাষকদের আজও পদোন্নতি হয়নি। সামাজিক ভাবে তারা মর্যাদা হারাচ্ছেন। আমরা কেনো বঞ্চিত হচ্ছি পদোন্নতি থেকে। আমরা চাই দ্রুত সরকার বাহাদুর আমাদের নায্য দাবি পূরণ করে নিক।’

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের আহবায়ক আরবী বিভাগের প্রভাষক ড. মো. ফরহাদ উল ইসলাম বলেন, ‘কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে নীলফামারীতেও রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। নো প্রোমোশন, নো ওয়ার্ক এ নিয়েই এগোচ্ছি আমরা।

প্রসঙ্গত, নীলফামারীর ৫টি সরকারি কলেজে ৬৮জন প্রভাষক রয়েছেন পরিষদের আওতায়।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর