Wednesday 11 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারিগরি শিক্ষা বোর্ডের সামনে গাড়িতে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৫ ০০:১৩ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৫ ০৯:৪৫

কারিগরি শিক্ষা বোর্ডের সামনে পার্কিং করা একটি গাড়িতে আগুন। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সামনে পার্কিং করা একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ১১টার দিকে খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দু’টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, ‘রাত ১১টার দিকে আগারগাঁওয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সামনে পার্কিং করা একটি গাড়িতে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দু’টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’

এদিকে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর