Saturday 07 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে নকল ওষুধ বিক্রির দায়ে লাজফার্মাকে ২ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৫ ২০:২৩ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ২১:৫৭

ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেলের নেতৃত্বে লাজফার্মায় অভিযান পরিচালনা করা হয়। ছবি: সারাবাংলা

টাঙ্গাইল: টাঙ্গাইলে নকল ওষুধ বিক্রির দায়ে লাজফার্মাকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিদফতর। রোববার (৩০ নভেম্বর) বিকেলে জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেলের নেতৃত্বে শহরের জেলা সদর রোডে লাজফার্মায় অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিদফতর জানায়, স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে নকল ওষুধ বিক্রির অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর ওই দিন রাতেই লাজফার্মায় অভিযান চালিয়ে সন্দেহজনক বেশ কিছু ওষুধ জব্দ করা হয়। পরবর্তীতে তদন্ত শেষে ওষুধগুলো নকল প্রমাণিত হলে ভোক্তা অধিদফতর আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, ‘জনস্বাস্থ্যের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ায় নকল ওষুধের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। অভিযোগ পাওয়ার পরপরই অভিযান পরিচালনা করে ওষুধ জব্দ করা হয় এবং ল্যাব পরীক্ষায় নকল প্রমাণিত হওয়ায় জরিমানা করা হয়েছে।’

অভিযানে সেনেটারী ইন্সপেক্টর শাহিদা আক্তার ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জলসহ সেনাবাহিনী, পুলিশ ও ড্রাগ অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

নীলফামারী পৌঁছেছেন তারেক রহমান
৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪১

আরো

সম্পর্কিত খবর