Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নরসিংদীতে যুবলীগ নেতার কোটি টাকার সম্পত্তি জব্দ দুদকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৫ ২০:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদী: আয়বহির্ভূত সম্পদ অর্জন করার দায়ে নরসিংদীর পলাশে দেলোয়ার হোসেন দেলু নামে এক যুবলীগ নেতার সাড়ে ৮ কোটি টাকার সম্পদ ক্রোক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে সমন্বিত জেলা গাজীপুর ও নরসিংদী কার্যালয়ের তত্ববধানে ডাঙ্গা ইউনিয়নে অবৈধ আয়ে অর্জিত তার দুটি বহুতল ভবন ক্রোক করে সরকারি তত্বাবধানে দেয় দুদক।

দেলোয়ার হোসেন কাজিরচর গ্রামের সুরুজ আলীর ছেলে ও ডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি।

এর আগে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় গাজীপুর (নরসিংদী) এর সহকারী পরিচালক মো. এনামুল হক দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭ সংশোধনী ২০১৯ এর ১৮ বিধি অনুযায়ী দেলোয়ারের অবৈধ সস্পদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে আবেদন করেন। পরে প্রাথমিক অপরাধ প্রমাণিত হওয়ায় দেলোয়ার হোসেন দেলুর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার স্থাবর সম্পদ ক্রোকাদেশ ও রিসিভার নিয়োগের আদেশ জারি করেছেন আদালত।

বিজ্ঞাপন

অভিযুক্ত যুবলীগ নেতা দেলুর বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, রাহাজানি, ডাকাতি, চাঁদাবাজি, জমিদখলসহ প্রায় অর্ধশত মামলা রয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর গা ঢাকা দেয় যুবলীগ নেতা দেলু।

অভিযানে দুদকের কর্মকর্তার পাশাপাশি আরও উপস্থিত ছিলেন- পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকী, ডাঙ্গা ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা শিউলি রানি ধর, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য হলদর দাস।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর