Thursday 19 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৫

দোয়া পরিচালনা করেন হাজী বাড়ী বাইতুলফালা জামে মসজিদের ইমাম মওলানা ইজাজ আহমেদ। ছবি: সারাবাংলা

রাজবাড়ী: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে জেলা বিএনপির কার্যালয়ে কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আরিফুল ইসলাম রোমান, যুগ্ম আহ্বায়ক আসজাদ হোসেন আজাদ, সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামাণিক, সহ-সভাপতি মো. হীরা শেখ, সাধারণ সম্পাদক প্যারিস হোসেন সহ জেলা ছাত্রদল, পৌর ও উপজেলা এবং কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে অশ্রুসিক্ত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান। দোয়া পরিচালনা করেন হাজী বাড়ী বাইতুলফালা জামে মসজিদের ইমাম মওলানা ইজাজ আহমেদ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর