Wednesday 18 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় নৈশপ্রহরী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৫ ১৭:২৮ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৫ ১৮:১৩

প্রতীকী ছবি।

নীলফামারী: নীলফামারীর থেকে সৈয়দপুর হাইওয়ে সড়ক বণফুল মোড়ে ট্রাকের ধাক্কায় ছকত আলী (৬৭) নামে একজন নৈশপ্রহরী নিহত হয়েছেন।

নিহত ছকত পৌর শহরের পুর্ব কুকাপাড়া ধনীপাড়া গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে। নীলফামারী সদর থানার ওসি এম আর সাঈদ এ তথ্য নিশ্চিত করেন।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে নীলফামারী-সৈয়দপুর সড়কের বণফুল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তিনি নৈশপ্রহরী হিসেবে ওই এলাকায় কর্মরত ছিলেন বলে জানা গেছে।

ওসি জানান, আজ সকালে ডিমলা থেকে ছেড়ে আসা মাল ভর্তি একটি ট্রাকের ধাক্কায় তিনি ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় দাফনের জন্য মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

যশোরে যুবকের পেটে মিলল ২২০০ পিস ইয়াবা
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৯

জিমেইল’র নতুন নিয়ম
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৫

আরো

সম্পর্কিত খবর