Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মুরাদনগরে জামায়াত প্রার্থীর প্রতিশ্রুতি নিয়ে কায়কোবাদের প্রশ্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লা: বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, ‘জামায়াতে ইসলামীর প্রার্থী বলছেন, তাকে ভোট দিলে তিনি নাকি সবাইকে সব ধরনের সেবা দেবেন এবং দেশে কোরআনের শাসন প্রতিষ্ঠা করবেন। কিন্তু নিজের মধ্যে সেই শাসন প্রতিষ্ঠা না করে দেশব্যাপী শাসন প্রতিষ্ঠার কথা বলা কেমন কথা?’

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার পীর কাসিমপুর রাইছাতুন নেছা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

মোনাজাত পরিচালনা করার সময় কায়কোবাদ বলেন, ‘তারেক রহমানকে নিয়ে দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র চলছে। আল্লাহ যেন তাকে হেফাজতে রাখেন।’

মুরাদনগরের আকবপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মহিউদ্দিন অঞ্জন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক মো. আক্তারুজ্জামান, সদস্য সচিব এফ এম তারেক মুন্সী ও যুগ্ম আহ্বায়ক মীর সৈয়দ তৌফিক আহমেদ।

দোয়া মাহফিলে মুরাদনগরের বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন। কায়াকোবাদের নেতৃত্বে খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন

ষষ্ঠীর সকালে স্নিগ্ধ রূপ
১৫ অক্টোবর ২০২৬ ২৩:০৭

আরো

সম্পর্কিত খবর