গুমাইবিলকে বলা হয় চট্টগ্রামের শস্যভাণ্ডার। আমনের নানা জাতের ধানে ভরে গেছে রাঙ্গুনিয়ার গুমাইবিল। সেখানে চলছে ধান কাটার মহোৎসব। উৎসবের আমেজে ধান কাটায় ব্যস্ত কৃষক। স্থানীয়দের মধ্যে প্রচলিত, এ বিলের এক মৌসুমের উৎপাদিত ধান দিয়ে সারা দেশের আড়াই দিনের খাদ্যের চাহিদা মেটানো যায়। ছবিগুলো চট্টগ্রামের রাঙ্গুনিয়ার গুমাইবিল থেকে তুলেছেন সারাবাংলার স্টাফ ফটোকরেসপন্ডেন্ট শ্যামল নন্দী।
ছবির গল্প
গুমাইবিলে ধান কাটার মহোৎসব
স্টাফ ফটোকরেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৫ ২১:০৩ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২৫ ১০:০৯
৭ ডিসেম্বর ২০২৫ ২১:০৩ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২৫ ১০:০৯






