Saturday 28 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৯ দিন ঢাকায় বন্ধ থাকবে ইন্দোনেশিয়ার ভিসা কার্যক্রম

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৫ ১৩:৪৯ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ১৫:৩২

ছবি: সংগৃহীত

ঢাকা: আগামী ১৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত প্রশাসনিক কাজের কারণে ইন্দোনেশিয়ার ভিসা গ্রহণ ও জমা দেওয়ার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) রা‌তে ঢাকার ইন্দোনেশিয়ান দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

এতে উল্লেখ করা হয়, আগামী ১৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি সময়ের মধ্যে কোনো ভিসা আবেদন জমা নেওয়া হবে না এবং নতুন ভিসা প্রসেসিংও করা হবে না। ১৪ ডিসেম্বরের আগে যারা ভিসার জন্য আবেদন করেছেন তারা পূর্বনির্ধারিত তারিখে পাসপোর্ট বা ভিসা সংগ্রহ করতে পারবেন।

আগামী ৪ জানুয়ারি থেকে পুনরায় স্বাভাবিক নিয়মে ভিসা আবেদন জমা ও প্রয়োজনীয় কাগজপত্র জমা নেওয়া হবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/একে/এনজে
বিজ্ঞাপন

ইরানে ইসরায়েলের হামলা
২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৫

নাটোরে বাসের ধাক্কায় পানচাষি নিহত
২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৮

আরো

সম্পর্কিত খবর