Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নাটোরে বাসের ধাক্কায় পানচাষি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোর: নাটোরে বাসের ধাক্কায় হাফিজুর রহমান (৩৫) নামের এক পানচাষি নিহত হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল দশটার দিকে নাটোর শহরের নাটোর-রাজশাহী মহাসড়কের কান্দিভিটা বটতলা এলাকায় পিকআপ থেকে ছিটকে পড়ে বাসের ধাক্কায় নিহত হন তিনি। নিহত হাফিজুর রহমান রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার কাশিমপুর গ্রামের দেলবর হোসেনের ছেলে।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, আজ সকালে রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার কাশিমপুর গ্রাম থেকে ট্রাকে করে পানচাষিরা পান বিক্রির উদ্দেশে নাটোর শহরের দত্তপাড়ায় যাচ্ছিলেন।

সকাল দশটার দিকে নাটোর শহরের কান্দিভিটা বটতলা এলাকায় পৌঁছালে সামনের একটি মাইক্রোবাস হঠাৎ ব্রেক করে। এ সময় পানবাহী ট্রাকটিও জোরে ব্রেক করে। এতে ঝাঁকুনি খেয়ে ট্রাকের উপর বসে থাকা পাঁচজন পানচাষির মধ্যে দুইজন ছিটকে রাস্তায় পড়ে যান।

বিজ্ঞাপন

এ সময় রংপুর থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়। এতে হাফিজুর রহমান নামের এক পানচাষি ঘটনাস্থলেই নিহত হন। অপর একজন পানচাষিকে আহত অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

৩ জেলায় নতুন ডিসি, একজনকে বদলি
২৯ সেপ্টেম্বর ২০২৬ ২৩:২৯

আরো

সম্পর্কিত খবর