Wednesday 04 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় চাচাতো ভাইয়ের গুলিতে বিএনপি নেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৫ ১৩:১০ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ১৪:২৭

নিহত বিএনপি নেতা

পাবনা: ঈশ্বরদীতে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের গুলিতে লক্ষ্মীকুন্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বিরু মোল্লা (৪৮) নিহত হয়েছেন।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিরু মোল্লা ওই গ্রামের আবুল মোল্লার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) চাচাতো ভাই জহুরুল মোল্লা তাদের পারিবারিক জমি থেকে মাটি কাটে। এই জমি নিয়ে আগে থেকেই বিরোধ ছিল। আজ সকালে মাটিকাটার বিষয়ে কথা বলতে বিরু মোল্লা লোকজন নিয়ে জহুরুল মোল্লার বাড়িতে যায়। এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি সৃষ্টি হয়। তখন জহুরুল মোল্লা ও তার ছেলে আগ্নেয়াস্ত্র বের করে ফাঁকা গুলি ছুড়ে তাদের চলে যেতে বলে। কিন্তু তারা না গেলে পরে তাদের লক্ষ্য করেই গুলি ছোড়ে। এতে বিরু মোল্লা মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান জানান, তারা জমির বিষয়ে পারিবারিক বিরোধ নিয়ে কথা বলতে গিয়েছিলেন। কিন্তু তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তার মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত!
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩৫

আরো

সম্পর্কিত খবর