Tuesday 03 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাড়ির গ্যারেজে ঝুলছিল চালকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৫ ১৮:৪৪ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৪

প্রতীকী ছবি।

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে গাড়ির গ্যারেজ থেকে মো: আরিফ হোসেন (৩০) নামে এক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুপুরের দিকে আত্মহত্যা করেন ওই চালক। নিহত মো.আরিফ হোসেন উপজেলার উত্তর মোহাম্মদপুর গ্রামের মো.মনির আহমেদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, আরিফ পেশায় একজন পিকআপভ্যানচালক ছিলেন। তিনি উত্তর মোহাম্মদপুর গ্রামের আবুল হোসেন মিয়ার গ্যারেজে গাড়ি রাখতেন। ওই গ্যারেজেই বুধবার দুপুরে সবার অগোচরে ঢুকে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে আরেকজন চালক গ্যারেজে গাড়ি রাখতে গিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

বিজ্ঞাপন

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে গ্রেরণ করে। তবে তাৎক্ষণিক পুলিশ আত্মহত্যার কোনো কারণ জানাতে পারেনি।
স্থানীয়দের ভাষ্যমতে, আরিফের পরিবারে স্ত্রী ও মাকে নিয়ে আগে থেকে কলহ ছিল। পারিবারিক কারণে আজ সকালে ভিকটিম পিকআপ নিয়ে বের হননি।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে। ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর