Tuesday 03 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওসমান হাদির মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যব’র শোক

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৫ ০৮:৩৩ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ ১২:৩৬

ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব।

‎বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি শোক প্রকাশ করেন।

শোকবার্তায় তিনি বলেন, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শরীফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক। কিছু মানুষ মরেন না, তারা রক্ত, স্বপ্ন ও বিপ্লব হয়ে মিশে যান ভবিষ্যতের ভিতরে।

‎ফয়েজ আহমদ তৈয়্যব আরও বলেন, শরীফ ওসমান হাদি ছিলেন জুলাই গণ-অভ্যুত্থানের লড়াকু যোদ্ধা। তিনি ছিলেন লাখো মানুষের মনে জন্ম নেওয়া এক অনন্ত সাহসের মহাকাব্য, ত্যাগের সর্বোচ্চ অনুপ্রেরণা। তিনি ছিলেন সময়ের সক্রিয় ও সাহসী কণ্ঠস্বর। সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে তার ভূমিকা অনেকের কাছেই অনুপ্রেরণার উৎস ছিল। তার অকালপ্রয়াণে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

‎ফয়েজ আহমদ তৈয়্যব রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।


বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর