Sunday 29 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহবাগে এনসিপির কর্মসূচি স্থগিত, বিকেলে বাংলামোটরে বিক্ষোভ

ঢাবি করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৫ ১৩:১৮ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৬

কোলাজ ছবি: সারাবাংলা

ঢাবি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত করে তার পরিবর্তে বিকাল ৪টায় বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে তার নিজ ফেসবুক আইডি থেকে তিনি এ ঘোষণা দেন।

নাহিদ ইসলাম এর কারণ হিসেবে লিখেছেন, ‘আজ জুমার নামাজের পর যেকোনো কর্মসূচিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। গতকালের মত ভাংচুর ও নাশকতা করার পরিকল্পনা রয়েছে জুলাই বিরোধী শক্তিগুলোর। আমরা যেকোনো প্রকার ভায়োলেন্স ও নাশকতার বিরুদ্ধে।’

বিজ্ঞাপন

তিনি দেশবাসীর উদ্দেশে লিখেছেন, ‘জনগণের ক্ষোভকে ব্যবহার করে কোনো হঠকারী গ্রুপ কোথাও ভাংচুর, অগ্নিসংযোগ অথবা কোনো নাশকাতমূলক কার্যক্রম যাতে করতে না পারে সে ব্যাপারে ভূমিকা পালন করুন।’

কর্মসূচিতে সকলের অংশগ্রহণ কামনা করে তিনি লিখেছেন, ‘সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঢাকায় জুমার পরে আমাদের শাহবাগের অবস্থান কর্মসূচি স্থগিত করা হলো। তার পরিবর্তে বিকেল ৪টায় বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিল আয়োজিত হবে। সবাইকে অংশগ্রহণের জন্য অনুরোধ করছি।’

সারাবাংলা/কেকে/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর