Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি প্রতীক, সম্পাদক মুজাহিদ শুভ

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৫ ১৯:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দেশের স্বাস্থ্যখাতভিত্তিক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) ২০২৬-২৭ সেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক প্রতীক ইজাজ। কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন এখন টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মো. মুজাহিদুল ইসলাম শুভ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের রেইনি রুফ রেস্টুরেন্টে সংগঠনটির দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাহী কমিটির নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হন।

আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন বিএইচআরএফ নির্বাচন কমিশন ২০২৬-এর চেয়ারম্যান দৈনিক ইত্তেফাকের সিটি অ্যাডিটর আবুল খায়ের। কমিশনের অন্য সদস্য হলেন- সংগঠনের জ্যেষ্ঠ সদস্য মনিরুজ্জামান উজ্জ্বল ও কবির আহমেদ খান। গঠনতন্ত্র অনুযায়ী কার্যনির্বাহী কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।

বিজ্ঞাপন

নবনির্বাচিত কমিটিতে সহ-সভাপতি হয়েছেন সিটিজেনজার্নাল২৪ডটকমের বিশেষ প্রতিনিধি আয়নাল হোসেন ও ডেইলি সানের ডেপুটি এডিটর আল আমিন। যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন মাছরাঙা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক মাহমুদ কমল। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশের নিজস্ব প্রতিবেদক আজাদুল ইসলাম আদনান, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সমকালের নিজস্ব প্রতিবেদক তবিবুর রহমান, দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক তানভীরুল ইসলাম এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন দৈনিক কালবেলার নিজস্ব প্রতিবেদক মাহমুদুল হাসান।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন দৈনিক আলোকিত বাংলাদেশের বিশেষ প্রতিনিধি নেছার উদ্দিন আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক বুদ্ধদেব কুণ্ডু, মোহনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক শামিমুজ্জামান চৌধুরী এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস) এর নিজস্ব প্রতিবেদক তাওসিয়া তাজমীম।

এর আগে বিএইচআরএফ’র সদ্য বিদায়ী সভাপতি এবং দৈনিক কালবেলার হেলথ এডিটর রাশেদ রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভায় ফোরামের সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাবের জ্যেষ্ঠ প্রতিবেদক মাইনুল হাসান সোহেল ও কোষাধ্যক্ষ মো. বায়েজীদ মুন্সী বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদন নিয়ে বিস্তারিত আলোচনার পর কণ্ঠভোটে বার্ষিক প্রতিবেদন দুটি পাস হয়। এদিকে দ্বি-বার্ষিক সাধারণ সভায় গত বছর ফোরামে যোগ দেওয়া সাতজন নতুন সদস্য সর্বসম্মতিক্রমে স্থায়ী হন। এরপর তিন সদস্যের নির্বাচন কমিশন এই ভোটের আয়োজন করে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়।

নতুন নেতৃত্বের মাধ্যমে বিএইচআরএফ স্বাস্থ্যখাতকেন্দ্রিক সাংবাদিকতায় আরও সংগঠিত, শক্তিশালী ও প্রভাবশালী ভূমিকা রাখতে সক্ষম হবে বলেও আশাবাদ আশাবাদ ব্যক্ত করেন নবনির্বাচিতরা।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
২১ সেপ্টেম্বর ২০২৬ ২১:১৭

আরো

সম্পর্কিত খবর