Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ৩৪৫ বাংলাদেশি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৫ ২০:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: লিবিয়ায় অবস্থানরত ৩৪৫ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বুরাক এয়ারের দুটি চার্টার্ড ফ্লাইটে তারা বাংলাদেশে পৌঁছান।

লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে এবং লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্র পথে অবৈধভাবে ইউরোপ গমনের উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। তাদের মধ্যে অনেককে লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হতে হয়েছে বলে অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা বিমানবন্দরে প্রত্যাবাসিত বাংলাদেশিদের অভ্যর্থনা জানান।
জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে, পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যেককে তাদের অভিজ্ঞতা সম্ভাব্য সকলের সঙ্গে শেয়ার করার জন্য অনুরোধ করেছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা প্রত্যাবাসিত প্রত্যেককে পথখরচা, খাদ্য সামগ্রী এবং প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে প্রত্যাবাসন নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা যৌথভাবে কাজ করছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর