Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ব্রাহ্মণবাড়িয়ায় সিঁধ কেটে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৫ ২০:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাহ্মণবাড়িয়া: জেলার নবীনগরে গভীর রাতে ঘরে সিঁধ কেটে চুরি করার অভিযোগে গণপিটুনিতে সাহেদ আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (২১ ডিসেম্বর) সকালে পুলিশ ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। এর আগে, শনিবার (২০ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার কাইতলা ইউনিয়নের কোনাউর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাহেদ আলী সেমন্তঘর গ্রামের মিল্লাত আলীর ছেলে।

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, সাহেদ আলী বেশ কিছুদিন ধরে তার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন। প্রাথমিক তদন্তে জানা যায় শনিবার গভীর রাতে সাহেদ আলী কাইতলা ইউনিয়নের কোনাউর গ্রামে একটি ঘরে চুরি করার পর মোহাম্মদ আলী নামে অপর এক ব্যক্তির বাড়িতেও সিঁধ কাটে। পরে ঘরে ঢুকে চুরি করার চেষ্টা চালায়।

বিজ্ঞাপন

এ সময় ঘরের লোকজন শব্দ শুনে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এসে তাকে ধরে ফেলে। পরে গণপিটুনিতে সে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যায়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত চারজনকে প্রাথমিকভাবে আটক করে থানায় নিয়ে আসে।

ওসি রফিকুল ইসলাম আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

বিজ্ঞাপন

এআই প্রযুক্তিতে মেটার বড় চমক
১৫ অক্টোবর ২০২৬ ১১:২৪

আরো

সম্পর্কিত খবর