Thursday 26 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৫ ২৩:৪৮ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ১২:৩২

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

রাজবাড়ী: ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) দুর্ঘটনা এড়াতে রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, রাত ৮টার পর থেকেই নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। একপর্যায়ে কুয়াশার ঘনত্ব এতটাই বেড়ে যায় যে নৌপথের চ্যানেল মার্কিং পয়েন্টগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল না। নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে রাত ১০টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। তবে বর্তমানে মাঝ নদীতে কোনো ফেরি আটকে নেই।

বিজ্ঞাপন

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহ-ব্যবস্হাপক (বানিজ্য) নুর আহাম্মদ বলেন, ‘কুয়াশার তীব্রতা কমে এলে পরিস্থিতি স্বাভাবিক বিবেচনায় পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর