Tuesday 10 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাদিকে নিয়ে পোস্ট করায় আসিফের ফেসবুক পেজ অপসারণ

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৫ ১৫:৩৯ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৬

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ঢাকা: সন্ত্রাসীর গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে নিয়ে করা পোস্টে রিপোর্ট করে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অফিশিয়াল পেজ অপসারণ করেছে ফেসবুক।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নিজের আরেকটি ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ওসমান হাদি ভাই সংশ্লিষ্ট সকল পোস্ট, ভিডিওতে স্ট্রাইক এবং সংঘবদ্ধ রিপোর্ট করে আমার অফিশিয়াল পেইজটি (৩০ লাখের অধিক ফলোয়ার) রিমুভ করে দেওয়া হয়েছে।

সাবেক এই উপদেষ্টা বলেন, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে লিংক দিয়ে সংঘবদ্ধ রিপোর্ট করা হয়েছে। হাদি ভাইকে নিয়ে দেওয়া তিনটি ভিডিওতেই স্ট্রাইক করা হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর দুপুরে ওসমান হাদি মতিঝিল এলাকায় নির্বাচনি প্রচার শেষ করে ফেরার পথে পুরানা পল্টনে মোটরসাইকেল আরোহী ফয়সাল তার মাথায় গুলি করে। গুরুতর আহত অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে গত ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ১৪ ডিসেম্বর পল্টন থানায় একটি হত্যাচেষ্টার মামলা করেন। মামলাটি বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের তদন্তাধীন রয়েছে। তবে হত্যাকাণ্ডের ১৪ দিন পেরিয়ে গেলেও মুল অভিযুক্তকে এখনও গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

ঢাকাই তারকাদের ভোটের খবর
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪১

আরো

সম্পর্কিত খবর