গাইবান্ধা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে মনোনয়নপত্র সংগ্রহকারী বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বী ১১ জনের মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাতজন।
সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনক্ষণ পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে সাতজন মনোনয়নপত্র জমা দেন। এরা হলেন- মোস্তফা মহসিন (স্বতন্ত্র), শামীম হায়দার পাটোয়ারী (জাতীয় পার্টি-এরশাদ), ছালমা আক্তার (স্বতন্ত্র), মাজেদুর রহমান (বাংলাদেশ জামায়াতে ইসলামী), কওছর আজম হান্নু (আমজনতার দল), রমজান আলী (ইসলামী আন্দোলন বাংলাদেশ) ও মাহফুজুল হক সরদার (জাতীয় পার্টি-আরএ)।
এরআগে এ আসনে প্রতিদ্বন্দ্বীতা করতে বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশায় আরও যারা মনোনয়পত্র সংগ্রহ করেন তারা হলেন- শরিফুল ইসলাম (এডিপি), আব্দুল মান্নান (জেএসডি) ও আরেফিন আজিজ সরদার সেন্টু (স্বতন্ত্র) বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে, মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে খন্দকার জিয়াউল ইসলাম (বিএনপি), শরিফুল ইসলাম (এলডিপি) ও আব্দুল মান্নান (জেএসডি) গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিলেও আরেফিন আজিজ সরদার সেন্টু দলীয় সিদ্ধান্তের বাইরে যাবেন না বলে মনোনয়নপত্র জমা দেননি।