Wednesday 04 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীর সেনবাগ সরকারি হাসপাতালে দুদকের অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৬ ১৫:৩২

ছবি: সারাবাংলা

নোয়াখালী: নির্ধারিত সময়ে হাসপাতালে চিকিৎসকরা না আসা, কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব অবহেলা ও সরকারিভাবে রোগীদের খাবার বিতরণে অনিয়মসহ নানা অভিযোগে নোয়াখালীর সেনবাগ ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুদক।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করে দুদক নোয়াখালীর ইন্সপেক্টর মোহাম্মদ ইদ্রিস ও উপ সহকারি পরিচালক জাহেদ আলমের নেতৃত্বে দুদকের একটি দল।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে দায়িত্বরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারিরা দীর্ঘদিন থেকে সরকার নির্ধারিত সময়ে অফিসে আসেন না। কেউ সকাল ১০টার পর কেউ আবার দুপুরের পর অফিস করেন। এসব অভিযোগের ভিত্তিতে হাসপাতালটিতে অভিযান চালায় দুদক। অভিযানকালে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারিদের হাসপাতালে দেরিতে আসার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়। একই সঙ্গে হাসপাতালে রোগী ও স্বজনদের জন্য বরাদ্দকৃত খাবারেও ব্যাপক অনিয়ম পাওয়া যায়।

বিজ্ঞাপন

দুদক নোয়াখালীর ইন্সপেক্টর মোহাম্মদ ইদ্রিস বলেন, ‘প্রাথমিক তদন্তে আমরা অনিয়মের তথ্য পেয়েছি। প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠানোর পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর