Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাবনায় ৩ আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৬ ১৫:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনায় পাঁচটি আসনের তিনটি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে পাবনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে।

পাবনার এই তিনটি আসনে মোট ১৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পাবনার ৫টি সংসদীয় আসনের মধ্যে পাবনা-১ ও পাবনা-২ আসন নিয়ে সীমানা জটিলতার কারণে পুনঃতফসিল ঘোষণা করা হয়েছে। সেই অনুযায়ী এই দুটি আসনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি এবং ২৭ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর