Tuesday 03 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাদি হত্যার বিচারের দাবিতে তিতুমীর কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২৬ ২২:৩৫ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ০২:৩৭

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে সরকারি তিতুমীর কলেজে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

শুক্রবার (২৩ জানুয়ারি) জুমার নামাজ শেষে কলেজের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি টিবি গেট প্রদক্ষিণ করে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিল চলাকালে শিক্ষার্থীরা ‘বলে গেছেন হাদি ভাই, আমার খুনের বিচার চাই’, ‘আমি কে? তুমি কে? হাদি হাদি’, ‘গোলামি না আজাদি? আজাদি আজাদি’, ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে এক শিক্ষার্থী তার বক্তব্যে বলেন, হাদি হত্যার বিচার নিয়ে অন্তর্বর্তী সরকার গড়িমসি করছে। তিনি অভিযোগ করেন, প্রশাসনের ভেতরে থাকা আওয়ামী দোসরদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং হাদি হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, অভিযুক্তরা যে অবস্থানেই থাকুক না কেন, তাদের আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে তিনি জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের রক্তের মর্যাদা রক্ষায় অন্তর্বর্তী সরকারের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা আসন্ন নির্বাচনের আগেই হাদি হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর