Sunday 01 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাইয়ে হামলা: ঢাবিতে ৪০৩ জনের মধ্যে শোকজের জবাব ৮৩ ছাত্রলীগ নেতাকর্মীর

ঢাবি করেস্পন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩৬

ঢাবির সাধারণ শিক্ষার্থীদের ওপর নিষিদ্ধ ছাত্রলীগের সদস্যদের হামলা।

ঢাবি: ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৪০৩ নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল কর্তৃপক্ষ। গত বছরের নভেম্বর মাসে দেওয়ার এই শোকজের জবাব দিয়েছেন মাত্র ৮৩ নেতাকর্মী।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নোত্তরে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ।

সংবাদ সম্মেলনে ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত প্রশাসনের উল্লেখযোগ্য কার্যক্রম ও অর্জনসমূহ তুলে ধরা হয়।

বিজ্ঞাপন

তবে জুলাই গণঅভ্যুত্থানে হামলা দেড় বছর পেরিয়ে গেলেও জড়িতদের শাস্তির চূড়ান্ত সিদ্ধান্ত নির্ধারিত না হওয়ায় সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা।

সারাবাংলা/কেকে/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর