Sunday 01 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় পাবনায় শিবিরের লিফলেট বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৩

পাবনা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার উদ্বুদ্ধ করতে পাবনায় শিবিরের লিফলেট বিতরণ হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ছাত্রশিবির পাবনা শহর শাখার উদ্যোগে বুলবুল কলেজে থেকে শহরের প্রধান প্রধান সড়ক ও প্রদক্ষিণ করে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরনের সময় সাধারণ মানুষের মাঝে জুলাই সনদ বাস্তবায়ন ও জুলাই গণঅভ্যুথানের মাধ্যমে অর্জিত ইনসাফ কায়েমের স্বপ্নকে প্রাতিষ্ঠানিক রূপরেখা দেওয়ার হ্যাঁ ভোটের আহ্বান করেন।

এ সময় শহর শাখার ছাত্রশিবিরের সভাপতি গোলাম রহমানের সভাপতিত্বে লিফলেট বিতরণি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদ হাফেজ আবু মুসা।

বিজ্ঞাপন

এছাড়া উপস্থিত ছিলেন ছাত্র অধিকার সম্পাদক ইমদাদুল হক, শিক্ষা সম্পাদক আব্দুর রহমান, ছাত্র কল্যাণ সম্পাদক আল আমিন, মিডিয়া ও প্রচার সম্পাদক মতিউর রহমান, মাদ্রাসা সম্পাদক আ. মমিন, বুলবুল কলেজ শাখা সভাপতি নাহিদ উল করিমসহ অন্যান্যরা।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর