Wednesday 18 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াত আমিরের পোস্টের প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

ঢাবি করেস্পন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩৪ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫২

ঢাবি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা জামায়াত আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টে হওয়া টুইটের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে নারীদের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান, তারা বৃহত্তর কর্মসূচির ডাক দিবেন।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে এই মিছিল শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার সামনে মিছিল শেষ করে।

এ মিছিলে ‘এমন হ্যাকার করল হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’, ‘শফিক তুই ক্ষমা চা, নারী নয় পতিতা’সহ ইত্যাদি স্লোগান দেন তারা।

সমাপনী বক্তব্যে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, আমাদের এই প্রতিবাদের বক্তব্য হলো, তাকে (জামায়াত আমির) অবশ্যই অবশ্যই এই নারীদের কাছে ক্ষমা চাইতে হবে। এ সময় তিনি ক্ষমা না চাইলে বৃহত্তর কোনো কর্মসূচি দেয়ার ঘোষণা দেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, জামায়াতে ইসলাম রাজনৈতিকভাবে এই বাংলাদেশে যদি সামান্যতম শক্তি অর্জন করে, এটি শুধুমাত্র নারীসমাজ নয়, এই বাংলাদেশের সবকিছুর জন্য হুমকিস্বরুপ।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, অনেকে বলেন উনার আইডি নাকি হ্যাক হয়েছে, আমরা বলছি উনার মাথা আসলে হ্যাক হয়েছে এবং উনার মুখোশ উনি নিজেই উন্মোচন করেছেন।

জামায়াতের আমির এর আগে তিনবার নির্বাচন করেছেন এবং সবমিলিয়ে ৪১ হাজার ভোট পেয়েছেন বলে উল্লেখ করে তিনি বলেন, ‘এখন দেখেছেন যে তার এলাকার জনগণ তাকে আর গুণেনা, সেজন্য তিনি ঢাকা এসে ঢাকা-১৫ আসনে নির্বাচন করছেন।’

এছাড়া বিক্ষোভে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম, ঢাবি কমিটির সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, ছাত্রী বিষয়ক সম্পাদক চেমন ফারিয়া ইসলাম মেঘলাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সারাবাংলা/কেকে/এনজে
বিজ্ঞাপন

সৌদি আরবে ঈদ শুক্রবার
১৮ মার্চ ২০২৬ ২১:৩৫

আরো

সম্পর্কিত খবর