Friday 20 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক এমপি বাহাউদ্দিন ও পরিবারের ৪৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০৬ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫২

সাবেক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন (নাছিম) – ছবি : সংগৃহীত

ঢাকা: সাবেক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন (নাছিম) ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৪৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

এদিন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে সংস্থাটির উপপরিচালক মো. হোসাইন শরীফ আদালতে আবেদন করেন। আবেদনে সাবেক এই এমপি ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করার অনুরোধ জানানো হয়।

আবেদনে বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে প্রাপ্ত নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে বাহাউদ্দিন নাছিম ও তাঁর পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে অর্থ অর্জন ও লেনদেন করেছেন। এসব অর্থ বিভিন্ন ব্যাংক হিসাবে জমা রাখা হয়েছে।

বিজ্ঞাপন

দুদকের আবেদনে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্টরা তাদের ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন করে অন্যত্র সরিয়ে নেওয়া কিংবা বিদেশে পাচারের চেষ্টা করছেন। এভাবে অর্থ সরিয়ে নেওয়া হলে রাষ্ট্রের বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব ব্যাংক হিসাবের লেনদেন অবরুদ্ধ করা জরুরি।

বিজ্ঞাপন

পবিত্র জুমাতুল বিদা আজ ‎
২০ মার্চ ২০২৬ ০৮:৫৪

আরো

সম্পর্কিত খবর