Sunday 01 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেব্রুয়ারির প্রথম কার্যদিবসে সূচকের উত্থান

সিনিয়র করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২০ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫২

ঢাকা: সদ্য সমাপ্ত জানুয়ারির শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতন ঘটেছিল। এই ধারাবাহিকতার ব্যতয় ঘটিয়ে ফেব্রুয়ারির মাসের প্রথম কার্যদিবস সূচকের উত্থান ঘটেছে। একইসাথে রোববার (০১ ফেব্রুয়ারি) বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ায় সার্বিক লেনদেনও বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গত বৃহস্পতিবার সূচকের পতন ঘটলেও রোববার লেনদেন শুরু হয়েছিল সূচকের উত্থানের মাধ্যমে। সারাদিনই সূচক উর্ধবমুখী ছিল। দিনশেষে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৯৩ পয়েন্টে। গত বৃহস্পতিবার কমেছিল ২০ পয়েন্ট।

বিজ্ঞাপন

এর আগের তিন কার্যদিবসের মধ্যে বুধবার ৩৪ পয়েন্ট, মঙ্গলবার ৬০ পয়েন্ট ও সোমবার ৮ পয়েন্ট বেড়েছিল।

আজ ডিএসই-তে ৬২৬ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর পরিমাণ গত কার্যদিবসে ছিল ৫৫০ কোটি ২০ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৭৬ কোটি ৪৯ লাখ টাকা বা ১৪ শতাংশ।

এদিন ডিএসই-তে লেনদেন হওয়া ৩৯২টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৬৮টির। অর্থাৎ শতাংশের হারে মোট ৪২.৮৬ শতাংশের দর বেড়েছে। আর তালিকাভুক্ত কোম্পানির মধ্যে দর কমেছে ১৬২টির। অর্থাৎ ৪১.৩৩ শতাংশের দর কমেছে। দর পরিবর্তন হয়নি ৬২টির বা ১৫.৮২ শতাংশের।

অপরদিকে সিএসই-তে রোববার ৬ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসই-তে লেনদেন হওয়া ১৭৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯০টির, কমেছে ৫৯টির এবং পরিবর্তন হয়নি ২৫টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৭৩ পয়েন্টে।

আগের দিন সিএসই-তে ৮ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৪০ পয়েন্ট কমেছিল।

সারাবাংলা/একে/এসআর
বিজ্ঞাপন

আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি খামেনির
১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪৯

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ
১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১৯

আরো

সম্পর্কিত খবর