Sunday 01 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে সেনাপ্রধানের সভা

স্পেশাল করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩০ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫২

– ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ময়মনসিংহ পরিদর্শন করেছেন। এ ছাড়া  ত্রিশালে অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন তিনি।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

এর আগে এদিন দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে তিনি ময়মনসিংহ পরিদর্শন করেন বলে আইএসপিআর জানিয়েছে।

আইএসপিআর জানায়, সফরকালে সেনাবাহিনী প্রধান ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক কর্মকর্তা, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়ে জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। সেনাবাহিনী প্রধান পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি খামেনির
১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪৯

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ
১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১৯

আরো

সম্পর্কিত খবর