Monday 02 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবাধ-সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনে সহায়তা করছে কানাডা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪২ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪৪

-ছবি : সংগৃহীত

ঢাকা: আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ও গণভোট অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক হওয়ার লক্ষ্যে কাজ করছে কানাডা।

সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকাস্থ কানাডা হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

কানাডা হাইকমিশন জানিয়েছে, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনকে সমর্থন করার জন্য ইউরোপীয় ইউনিয়ন এবং কমনওয়েলথের পর্যবেক্ষক মিশনের সাথে কাজ করছে কানাডা।

হাইকমিশন আরও জানিয়েছে, গণতন্ত্র একটি বিশ্বব্যাপী কল্যাণমূলক ব্যবস্থা। আন্তর্জাতিক অংশীদারদের সাথে কানাডা একটি বিশ্বাসযোগ্য এবং স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক কণ্ঠস্বর প্রকাশের অধিকারকে সমর্থন করে।

বিজ্ঞাপন
সারাবাংলা/একে/এসআর
বিজ্ঞাপন

এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়ল
২ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২০

আরো

সম্পর্কিত খবর