Tuesday 24 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন বাস্তবায়নে ৩ দিনের কর্মসূচি

স্পেশাল করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪১ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২৫

ঢাকা: নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন বাস্তবায়নের দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ।

সোমবার (২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে এই কমসূচি ঘোষণা করা হয়।

এতে বলা হয়, নবম পে স্কেলের দাবি পূরণে আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশের সকল দফতরে বিক্ষোভ মিছিল ও কর্মচারী সমাবেশ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

সমাবেশ থেকে জানানো হয়, চলমান গণকর্মবিরতি সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অব্যাহত থাকবে এবং দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, গত ৭ বছর ধরে দাবি জানানো হলেও সরকার আমলে নিচ্ছে না। গত ৫ ডিসেম্বর লক্ষাধিক কর্মচারীর উপস্থিতিতে মহাসমাবেশ আয়োজন করে দাবি জানানো হয়।

একইসঙ্গে বলা হয়, গত ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ করবে এমন প্রত্যাশা করা হলেও গত দেড় মাস পার হলেও কোনো সুরাহা হয়নি। বরং গত ২১ জানুয়ারি কমিশন রিপোর্ট প্রদানের পর অর্থ উপদেষ্টা গেজেট প্রকাশ না করে কমিটি গঠনের নামে কালক্ষেপণ করছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর