Tuesday 03 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-২০ বিশ্বকাপ ২০২৬
চমক রেখে দল ঘোষণা করল স্বাগতিক শ্রীলংকা

স্পোর্টস ডেস্ক
৩ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৬

বিশ্বকাপের বাকি আর মাত্র ৪ দিন। এরই মধ্যে স্কোয়াড ঘোষণা করেছে বাকি দলগুলো। শেষ মুহূর্তে এসে স্কোয়াড ঘোষণা করল স্বাগতিক শ্রীলংকাও। কিছুদিন আগেই দল থেকে বাদ পড়া কামিন্দু মেন্ডিসকে ফিরিয়েই ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করল লংকানরা।

শ্রীলংকান ক্রিকেট আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের দলে থাকা ব্যাটসম্যান ধনাঞ্জায়া ডি সিলভা বাদ পড়েছেন, জায়গা হয়নি পেসার প্রামোদ মাদুশানেরও।

স্কোয়াডের সবচেয়ে বড় চমক ছিল কামিন্দু মেন্ডিসের ফেরা। বিশ্বকাপের প্রাথমিক দলে থাকলেও, গত মাসে পাকিস্তানের বিপক্ষে সিরিজে কোনো ম্যাচে তিনি একাদশে সুযোগ পাননি। পরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দলে জায়গা হারান ২৭ বছর বয়সী ক্রিকেটার।

বিজ্ঞাপন

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে কাঁধে চোট পেয়ে শেষ ম্যাচ থেকে ছিটকে পড়া ইশান মালিঙ্গাকেও রাখা হয়েছে চূড়ান্ত দলে। তবে আসরের শুরুতে ২৪ বছর বয়সী এই পেসারের খেলা নিয়ে রয়েছে শঙ্কা।

২০১৪ সালের চ্যাম্পিয়ন শ্রীলংকা আগামী রোববার কলম্বোয় আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। ‘বি’ গ্রুপের বাকি তিন দল অস্ট্রেলিয়া, ওমান ও জিম্বাবুয়ে।

শ্রীলংকার বিশ্বকাপ দল: দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা, কুসাল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, কুসাল পেরেরা, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, পাভান রাত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েলালাগে, মাহিশ থিকশানা, দুশমান্থা চামিরা, মাথিশা পাথিরানা, ইশান মালিঙ্গা।

বিজ্ঞাপন

প্রাইজ বন্ডের ১২২তম ড্র অনুষ্ঠিত
৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫০

ভোরে ভূমিকম্পে কাঁপল দেশ
৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২৪

আজ পবিত্র শবে বরাত
৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৭

আরো

সম্পর্কিত খবর