Tuesday 24 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

র‌্যাবের নাম বদলে হচ্ছে এসআইএফ

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৩ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪৪

ঢাকা: নানান সুপারিশের পর অবশেষে বিলুপ্ত না হয়ে র‍্যাবের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম পরিবর্তন করে নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ) রাখা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, বিলুপ্ত নয় বরং নাম পরিবর্তন করার সিদ্ধান্ত হয়েছে। নতুন নাম এসআইএফ হবে।

প্রসঙ্গত, র‍্যাব গঠনের প্রাথমিক পর্যায়ে এ বাহিনীর নাম ছিল র‍্যাপিড অ্যাকশন টিম (র‍্যাট)। তবে পরবর্তীতে র‍্যাব নামে এই ফোর্সটি আত্মপ্রকাশ করে। ২০০৪ সালে র‍্যাব গঠিত হয়। ২২ বছর পর এবার এই নামটি বদলে যাচ্ছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/ইউজে/ইআ
বিজ্ঞাপন

ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান?
২৪ মার্চ ২০২৬ ১১:৫১

আরো

সম্পর্কিত খবর